কসোভোয় শান্তিরক্ষী বাড়াতে প্রস্তুত ন্যাটো

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

কসোভোয় শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি আরও বাড়াতে প্রস্তুত ন্যাটো। কসোভোয় মারাত্মক সহিংসতার পর সামরিক জোট ন্যাটো গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এই কথা বলেছে।

রবিবার সার্বিয়া সীমান্তের কাছে একটি গ্রামে মঠে কসোভো পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং পরবর্তী বন্দুক যুদ্ধটি বিচ্ছিন্ন হয়ে পড়া প্রদেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তিনি অতিরিক্ত সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন।

স্টলেনবার্গ আরও বলেছেন, কসাভোয় বসবাসকারী সব লোকের স্বাধীন চলাফেরা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতে আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব। তবে তিনি বিস্তারিত কিছু উল্লেখ না করায় ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা কেএফওআর হিসেবে পরিচিত বাহিনীতে ৫০০ থেকে ৬০০ সেনার একটি ব্যাটেলিয়ান তৈরি করেছে।

মন্ত্রণালয় আরও বলেছে, এই ব্যাটেলিয়ান ইতোমধ্যে দীর্ঘ পরিকল্পিত প্রশিক্ষণের জন্যে এই অঞ্চলে পৌঁছেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন, কসোভোয় মে মাসেই তুরস্কের ৫০০ সেনা মোতায়েন করে কেএফওআরকে জোরদার করা হয়েছে। বুলগেরিয়া ও গ্রিক সেনাদের জায়গায় এসব সেনা কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত