১ অক্টোবর

আজ কোথায় কী হচ্ছে, কী হবে

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১২:০১ পিএম

আজ রবিবার, ১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০, ১৫ রবিউল আওয়াল ১৪৪৫। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৪তম (অধিবর্ষে ২৭৫তম) দিন। বছর শেষ হতে আরো ৯১ দিন বাকি রয়েছে। বিশ্ব প্রবীণ দিবস আজ। প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি। প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা।’


আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বন্ধ থাকবে যেসব মার্কেট

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।


বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।


স্মরণ

জন্ম: ১৯৯০ সালের এই দিনে জন্ম নেন বাংলাদেশের প্রথিতযশা ক্রিকেটার সালমা খাতুন। নারী ক্রিকেটে তিনি ডানহাতে ব্যাটিং করে থাকেন। পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিংও করে থাকেন। বাংলাদেশ নারী দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১২ সালে নারী টি২০ এশিয়া কাপেও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

১৯২২ সালের এই দিনে জন্ম নেন পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী চীনা বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী চেন নিং ফ্রাঙ্কলিন ইয়াং। তিনি ১৯৫৭ সালে অপর চীনা বিজ্ঞানী সুং দাও লি-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

মৃত্যু: ১৯৭১ সালের এই দিনে শহীদ হন বীরউত্তম শহীদ সাফিল মিয়া। সালদা রেলস্টেশন দখলে চালানো অভিযানে শহীদ হন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়।

ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম সংগ্রামী ও শহীদ ব্রজমোহন জানা এই দিনে মারা যান। ১৯৩০ সালে তিনি আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণ করেন। লাঠির আঘাতে পুলিশ তাকে হত্যা করে।


টিভিতে আজকের খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ
নটিংহাম-ব্রেন্টফোর্ড
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

রাগবি বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-পর্তুগাল
রাত ৯-৪৫ মি., সনি স্পোর্টস ১

স্কটল্যান্ড-রোমানিয়া
রাত ১টা, সনি স্পোর্টস ২

সিরি আ
আতালান্তা-জুভেন্টাস
রাত ১০টা, র‌্যাবিটহোল

রোমা-ফ্রসিনোনে
রাত ১২-৪৫ মি., র‌্যাবিটহোল

এনএফএল
মায়ামি ডলফিনস-বাফেলো বিলস
রাত ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

লা লিগা
আতলেতিকো-কাদিজ
রাত ১টা, র‌্যাবিটহোল, স্পোর্টস ১৮-১


কোন হলে কোন সিনেমা

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা: অন্তর্জাল, ডিটেকটিভ কোনান: দ্য স্টোরি অব অল হালবারা-ব্লাক আয়রন মিস্ট্রি ট্রেন, দুঃসাহসী খোকা, জওয়ান, দ্য ক্রিয়েটর এবং দ্য নান ২।

স্টার সিনেপ্লেক্স সিমান্ত সম্ভার: দুঃসাহসী খোকা, দ্য ক্রিয়েটর এবং জওয়ান।

স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার: দ্য ক্রিয়েটর, অন্তর্জাল এবং জওয়ান।

স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার: অন্তর্জাল, দুঃসাহসী খোকা, জওয়ান, দ্য নান ২ এবং দ্য ক্রিয়েটর।

স্টার সিনেপ্লেক্স বিজয় সরনি: জওয়ান।

স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড (চট্টগ্রাম): অন্তর্জাল, জওয়ান, দ্য নান ২ এবং দ্য ক্রিয়েটর।

স্টার সিনেপ্লেক্স (রাজশাহী): অন্তর্জাল এবং জওয়ান।

ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক): ব্লকবাস্টার সিনেমা হলে চলছে— দুঃসাহসী খোকা,
দ্য ক্রিয়েটর, অন্তর্জাল, নান ২, জওয়ান এবং বৃদ্ধাশ্রম।


আজকের নামাজের সময়সূচি

ফজর- ৪:৩৫ মিনিট

জোহর - ১১:৫১ মিনিট

আসর- ৪:০৬ মিনিট

মাগরিব- ৫:৪৯ মিনিট

ইশা- ৭:০১ মিনিট

আগামীকাল ফজর- ৪:৩৬ মিনিট

আজ সূর্যাস্ত- ৫:৪৫ মিনিট

আজ সূর্যোদয়- ৫:৫০ মিনিট


ইতিহাসের এই দিনে

খ্রিস্টপূর্ব ৩৩১ – মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন। ৯৬৯ – এডগার অব ইংল্যান্ড সমগ্র ইংল্যান্ডের রাজা হন। ১১৮৯ – গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন। ১৭৮০ - কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়। ১৭৮৭ – সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে। ১৭৯২ - ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়। ১৭৯৬ – বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয়। ১৮৩৮ - প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ - ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।

১৮৬৪ - পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়। ১৮৬৯ - অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়। ১৮৮৭ - ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়। ১৯০৯ - ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়। ১৯২৭ - রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়। ১৯২৭ - খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন। ১৯৪৬ - ন্যুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন। ১৯৪৯ - গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়। ১৯৫৫ - প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে। ১৯৬০ - নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৪ - যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেংকারির বিচার শুরু হয়। ১৯৮৫ - ইসরাইলের জঙ্গী বিমানগুলো তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র দপ্তরে হামলা চালায়। ১৯৮৮ - ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতা ক্রয়ং চিনের মৃত্যু হয়। ১৯৮৮ - মিখাইল গরবাচভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পাটির্র সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮৯ - বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান । ১৯৯০ - সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৯৪ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে। ১৯৯৯ - বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়। ২০০১ - কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জনকে হত্যা করা হয়। ২০০১ - বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৫ - বোমা হামলায় ইন্দোনেশিয়ার বালিতে ২৩ জনের প্রাণহানি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত