একজন নারী মোবাইল হাতে নিয়ে মোবাইলের দোকানে গেলেন।
দোকানদার: কি হয়েছে ম্যাডাম, আপনার কী সমস্যা?
নারী: আমার মোবাইলের নেটওয়ার্ক আসছে না।
দোকানদার: ম্যাডাম, এটা আবহাওয়া খারাপের জন্য হচ্ছে।
নারী: তাহলে ফোনের খারাপ আবহাওয়া পাল্টে নতুন আবহাওয়া লাগিয়ে দিন।
দোকানদারের এখনো জ্ঞান ফেরেনি।
ডাক্তারের চেম্বারে একজন রোগী এসেছেন।
ডাক্তার: আপনি যদি আমার ওষুধ খেয়ে সুস্থ হন তাহলে আমাকে কী পুরস্কার দেবেন?
রোগী: স্যার, আমি খুব গরিব মানুষ।
ডাক্তার: সমস্যা নেই, আপনার যা সামর্থ্য তাই দেবেন।
রোগী: স্যার, আমি কবর খুঁড়ি, আপনারটা বিনা পয়সায় খুঁড়ে দেবো।
প্রথম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
দ্বিতীয় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!
প্রথমম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলেন না!
দ্বিতীয় ব্যক্তি: মজা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।
