ভালো ঘুম আনবে ভেষজ চা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১২:৫৬ পিএম

প্রচলিত ধারণা রয়েছে যে চা খেলে ঘুম চলে যায়। অর্থাৎ, ঘুম ঘুম ভাব বা ঝিমুনি কাটাতে সাহায্য করে এই গরম পানীয়।

কিন্তু সারা দিন পর বিছানায় শুয়েও যদি দু’চোখের পাতা এক করতে না পারেন, মন শান্ত না হয় তখনও যে এই চা-ই ঘুম পাড়ানি ওষুধের মতো কাজ করবে এমন ধারণা হয়তো অনেকেরই নেই। এমন কিছু ভেষজ রয়েছে যা এই গরম পানীয়র সাথে মিশিয়ে পান করলেই তলিয়ে যাবেন ঘুমের রাজ্যে।

চলুন দেখে নেই কি কি ভেষজ চা পান করলে ঘুম ভালো হয়,

ক্যাফেইনমুক্ত গ্রিন টি

image

চায়ের মধ্যে ক্যাফেইন থাকে। এই ক্যাফেইনই কিন্তু স্নায়ুকে উদ্দীপিত করে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ক্যাফেইনমুক্ত গ্রিন টি স্নায়ুর উত্তেজনা প্রশমিত করে, মনকে শান্ত করতে সাহায্য করে। ফলে ঘুম আসে সহজেই।

ক্যামোমাইল চা

image

অনিদ্রাজনিত সমস্যায় প্রাচীন কাল থেকেই ক্যামোমাইল চায়ের ব্যবহার হয়ে আসছে। উদ্বেগ নিয়ন্ত্রণ রাখতে, প্রদাহ নাশ করতে ক্যামোমাইল চায়ের জুড়ি মেলা ভার। সারা দিনের ক্লান্তি কাটাতে এক কাপ ক্যামোমাইল চায়ে চুমুক দিলেই ঘুম নেমে আসবে চোখে।

পুদিনা চা

image

উদ্বেগ, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে না পারলে কিন্তু ঘুম আসবে না। রাতে ঘুমোনোর আগে মনকে শান্ত রাখতে পুদিনা পাতা দিয়ে তৈরি চা বিশেষ ভাবে কার্যকরী। পুদিনা উদ্বেগ দূর করে মন ও মেজাজকে শান্ত করতে সাহায্য করে।

ল্যাভেন্ডার চা

image

ল্যাভেন্ডার ফুলের কুঁড়ি বা নির্যাস দিয়ে তৈরি চা মনকে শান্ত রাখতে সাহায্য করে। সারা দিনের ক্লান্তি কাটাতে গোসলের পানিতে দুই ফোঁটা ল্যাভেন্ডার অয়েল আর বিছানায় ঘুমাতে যাওয়ার আগে ল্যাভেন্ডার চায়ে চুমুক ঘুম আনতে বাধ্য।

লেমনগ্রাস চা

image

কাজের চাপ তো আছেই। সঙ্গে আবহাওয়ার পরিবর্তনে গা, হাত, পায়ের পেশিতে ব্যথা হয়েছে। জ্বর না এলেও গা ম্যাজম্যাজ করছে। এই সময়ে ঘুম আসতে সমস্যা হয় অনেকেরই। বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে হয়। এক কাপ লেমনগ্রাস চায়ে যদি চুমুক দিতে পারেন, সব সমস্যা সঙ্গে সঙ্গে উধাও হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত