সকালটা শুরু হয়েছিল ক্রিকেট মাঠে ভারতের কাছে সেমিফাইনালে হারে। তবে কিছু সময় বাদের চীনের হ্যাংজু থেকে উড়ে এসেছে সুসংবাদ। আর্চারি থেকে সুসংবাদ দিয়েছেন রোমান সানা, সাগর ইসলাম ও হাকিম আহকেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ রিকার্ভ দল। কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। চার সেটের খেলায় প্রথম সেট ৫৫-৫১ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। তবে পরের সেট চাইস্লিপ, পাথাইরাত ও থামওংকে নিয়ে গড়া থাইল্যান্ড জিতে নেয় ৫৬-৫৫ পয়েন্টে। তৃতীয় সেটে বাংলাদেশ লিড পুনরুদ্ধার করলেও চতুর্থ সেটে ফিরে আসে থাইল্যান্ড। তবে টাইব্রেকে ২৮-২৭ পয়েন্টে জিতে প্রথমবারের মত এশিয়াডের সেমিতে পৌঁছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ মঙ্গোলিয়াকে হারিয়ে আসা ভারত। অপর সেমিফাইনালে কোরিয়া খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
এশিয়াড আর্চারি
সেমিফাইনালে রোমানরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০১:৪৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০১:৪৮ পিএম
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০