আ. লীগের শনিবারের সমাবেশ পিছিয়ে ১৪ অক্টোবর

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম

বৈরী আবহাওয়ার কারণে শনিবারের সুধি সমাবেশ স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় বলা হয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন হবে শনিবার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভা শনিবারের পরিবর্তে ১৪ অক্টোবর হবে।

ঢাকা (উত্তর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় জানান, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা (উত্তর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ অক্টোবর দুপুর ২টায় একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত