ময়মনসিংহ ও সিলেটে অতি ভারী বর্ষণ হতে পারে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০১:০৮ পিএম

ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (০৭ অক্টোবর) দুপুরে ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত