কুয়াকাটায় হোটেল থেকে পর্যটকের মালামাল চুরি, আটক ১

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা এক পর্যটকের ব্যবহৃত মোবাইল, ক্যামেরা ও টাকাসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগে হৃদয় মোল্লা নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (৬ অক্টোবর) রাখাইন মার্কেট সংলগ্ন হোটেল বিচ ডোর (কটেজ সুইট হোম) এর ২০৪ নাম্বার রুমে বরিশাল থেকে আগত পর্যটক মনোজ শাহাসহ বেশ কয়েকজনের মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা চুরি হওয়ার পরে অভিযানে নামে পুলিশ। অভিযানে ওই রাতেই পৌরসভার তুলাতলি থেকে হৃদয়কে আটক করা হয়। আটকের পর তার দেয়া তথ্য মতে তার নিজ বাড়ি থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হৃদয় মোল্লা কুয়াকাটা পৌরসভার পশ্চিম কুয়াকাটা গ্রামের বাসিন্দা

শনিবার (৭ অক্টোবর) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ।

তিনি জানান, পর্যটক মনোজ সাহা তার চার পাঁচ জন বন্ধুকে নিয়ে ওই হোটেলে অবস্থান নেন। ওই সময়ে হৃদয় মোল্লার সাথে তাদের পরিচিত হয়ে সু-সম্পর্ক তৈরি করে। একটি পর্যায়ে হৃদয় মোল্লা কৌশলে তাদের সাথে রাত কাটানোর কথা বলে ওই রুমে থাকেন। ভোর হবার আগেই তাদের সাথে থাকা ডিএসএলআর ক্যামেরা, নগদ ৩২ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে সটকে পরে।

তিনি আরও জানান, পরবর্তীতে পর্যটকরা মহিপুর থানা একটি সাধারণ ডায়েরি করলে, ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক মাঠে নামে হৃদয়কে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত