মোংলা বন্দরের জমি লিজ নিল পেট্রোম্যাক্স রিফাইনারি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৪২ এএম

মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ১৩ একর জমি লিজ নিয়েছে শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড। স্টোরেজ ট্যাংক স্থাপন এবং ভবিষ্যতে পরিশোধন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কোম্পানিটি তার বিদ্যমান স্টোরেজ সুবিধা সম্প্রসারণে ওই জমি ব্যবহার করবে। এজন্য গত ৫ অক্টোবর পেট্রোম্যাক্স রিফাইনারি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ৩০ বছরের লিজ চুক্তি করে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজীবাজার পাওয়ারের আয়ের অন্যতম উৎস হচ্ছে পেট্রোম্যাক্স রিফাইনারি, যে কোম্পানিটি গ্যাসের কনডেনসেট থেকে পেট্রোল, অকটেন উৎপাদন করে। শাহজীবাজার পাওয়ারের কোম্পানি সচিব ইয়াসিন আহমেদ জানিয়েছেন, ইতিমধ্যেই পেট্রোম্যাক্স রিফাইনারিসংলগ্ন জমি ইজারা দেওয়ার নোটিস দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত