ত্রিশালে পিকআপচাপায় ২ গার্মেন্টকর্মী নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পিএম

ময়মনসিংহের ত্রিশালে পিকআপ ভ্যানের চাপায় দুই নারী গার্মেন্টকর্মী নিহত হয়েছেন।

পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার বইলর ইউনিয়নের উজান বইলর গ্রামের আম্বিয়া খাতুন (৩৫) ও সুমি আক্তার (২৫) গার্মেন্টে যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কানহর মডেল স্কুলের সামনে চাপা দিলে আম্বিয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হন। সুমি আক্তারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার এসআই বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গার্মেন্টকর্মী দুজন মহিলা তাদের অফিসের বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঢাকাগামী পিকআপ ভ্যান চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত