ঢাকা-আরিচা মহাসড়ক মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং আরও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে আকিজ গ্রুপের একটি স্টাফ বাসের ধাক্কায় দাড়িয়ে থাকা লেগুনাটিকে রাস্তার পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লেগুনাটিকে পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় লেগুনায় থাকা ৩ যাত্রী ও চালক ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত ২ জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে একটি মামালা করা হয়েছে।
