ইসরায়েলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৪:৫১ পিএম

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের পাঁচদিন ধরে চলমান সংঘাতে ইসরায়েলের পাশে থাকার কোথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার লড়াইয়ে সহায়তা করতে ইসরায়েলে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন সামরিক সরঞ্জাম বহনকারী প্রথম বিমানটি দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে পৌঁছেছে বলে জানা গেছে। খবর এপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বাহিনিটি জানায়, যুদ্ধের সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ছাড়া ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে বলে জানা গেছে।

শনিবার থেকে শুরু হওয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে শুরু থেকেই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুই পক্ষের মধ্যকার যুদ্ধ নিয়ে বক্তব্য দেওয়ার সময় কিছুটা আবেগী হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে প্রতিশ্রতি দেন যে হামাসের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলকে আরও সামরিক সহায়তা দেবেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত