সম্প্রতি ঋণখেলাপিদের তথ্য হালনাগাদের (সিআইবি রিপোর্টিং) ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে, তার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। এটি বাংলাদেশ ব্যাংকের প্রাত্যহিক কর্মকা-ের অংশ এবং ধারাবাহিক প্রক্রিয়া। ব্যাংকের শাখা পর্যায়ে থেকে সিআইবির তথ্য পরিবর্তন করার যে খবর প্রচার হচ্ছে, তা সঠিক নয়। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
×
