আসছে পূজায় মুক্তি পেতে যাচ্ছে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়ের ‘রক্তবীজ’। প্রথমবারের মত একসাথে জুটি বেঁধে আসছেন তারা। এটি যৌথভাবে পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
সিনেমার প্রচারণাকে ঘিরে এখন আলোচনায় রয়েছেন আবির-মিমি। সম্প্রতি মিমিকে নিয়ে আবিরের একটা মন্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আবির বলেছেন, ‘মিমি অনেকটা পোলাও মাংসের মতো’। কিন্তু এমন কথা কেন বলেছেন আবির?
নিজের এই মন্তব্য প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে আবির বলেন, আসলে পোলাও ও মাংসের সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই কথাটা বলা। আসলে একটা প্রশ্নে খাবারের তুলনা টানা হয়েছিল, সেকারণেই কথাটা বলেছিলাম।
তিনি বলেন, এ বিষয়ে মিমির সঙ্গে কথাও হয়েছে আমার। ও বলেছে, যা বলেছ, বেশ করেছো। আসলে বন্ধু বা সহকর্মীর সঙ্গে খাবার তুলনা করাটা হয় রূঢ়। তবে একটা কথা বুঝতে হবে, আসলে খাবারের সঙ্গে তুলনা মানে সেই খাবারের আবেগ ও স্বাদ জড়িয়ে। আসলে তার সঙ্গে তুলনা করেছি।
