সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপ। প্রতিষ্ঠানটিতে কোয়ালিটি কন্ট্রোল বিভাগে সিনিয়র ম্যানেজার/এজিএম পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: রূপায়ন গ্রুপ।
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল
পদ: সিনিয়র ম্যানেজার/এজিএম।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি)।
অতিরিক্ত যোগ্যতা: প্রকল্প ব্যবস্থাপনা, নির্মাণ নিরাপত্তা, মনিটরিং এবং রিপোর্টিং, প্রজেক্ট মনিটরিং, সুপারভিশনসহ প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২-১৬ বছরের অভিজ্ঞতা লাগবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, টি/এ দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি) প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
বয়স: ৩৫-৪৫ বছর.
কর্মস্থল: ঢাকা (উত্তরা)।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস
