কক্সবাজারের পেকুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মিজানুর রহমান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে তার নিজ ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন- ‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম, পারলে ক্ষমা করবে। স্বপ্নগুলো পূরণ হলো না।’ এরপর ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের বাবা আশেক এলাহী বলেন, আমার ছেলে যে এরকম সিদ্ধান্ত নেবে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
