বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারি বলেছেন, ‘খালেদা জিয়া সুস্থ হলে মির্জা ফখরুল ও তারেক জিয়া যে পাগলামি করছে তা বন্ধ হবে। খালেদা জিয়াকে নিয়ে বিএনপি রাজনীতি করছে। তারা চায় না বেগম জিয়া সুস্থ হোক।’ গতকাল (মঙ্গলবার) বিকেল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপ আমরাও চাই, তবে তাদের চার দফা মেনে নয়। তারা আসলেও নির্বাচন হবে, না আসলেও হবে। ফটিকছড়িতে কে নির্বাচন করবে সেটা কোনো বিষয় নয়, নৌকাকে জিতিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে বানানো ১৪ দলের মূল লক্ষ্য।’
×
