ফিলিস্তিনের হাসপাতালে ইসরায়েলের বোমা হামলায় হতাহত হাজারো অসুস্থ অসহায় মানুষকে চিকিৎসাসেবা ও জরুরি ওষুধ সামগ্রী পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী টেলিফোনে তাকে এ নির্দেশ দেন।
গতকাল বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের কষ্ট বোঝেন।
