নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০১:০৭ এএম

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের পুকুর থেকে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ইয়াছমিন আক্তার মোহনার (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মোহনা গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানা  গেছে, মোহনার মা আমেনা খাতুন গত বৃহস্পতিবার বিকেলে মোবাইলে কথা বলা নিয়ে বকা দিলে রাগে সে বাসা থেকে বের হয়ে যায়।

ঘটনার দুদিন পর শনিবার সকালে মোহনার খালা তৈয়বা খাতুন পুকুরে লাশ ভেসে থাকা অবস্থায় দেখতে পান।

পরে আটোয়ারী থানা পুলিশ গিয়ে মোহনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটোয়ারী থানার ওসি মো. আবু মুসা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত