চলতি অধিবেশনে ফিলিস্তিন নিয়ে আলোচনা হবে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ এএম

চলতি অধিবেশনে ফিলিস্তিন বিষয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনা হবে। একটি দিন নির্ধারণ করে ১৪৭ বিধিতে এ আলোচনা হবে বলে জানিয়েছেনÑ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গতকাল সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি।

স্পিকার এ সময় আলোচনার বিষয় জানতে চাইলে মাইজভা-ারি বলেন, ‘আমি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেব।’

স্পিকার বলেন, ‘আজ এ বিষয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। কারণ চলতি অধিবেশনেই ফিলিস্তিন নিয়ে আলোচনার জন্য একটি দিন নির্ধারণ করা হবে। সে দিন এ বিষয়ে আলোচনা হবে।’

গত রবিবার চলতি সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতেই ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের নিয়ে সংসদ শোক জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত