সুযোগ বুঝে তারাও মাঠে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১১:১৫ এএম

জামায়াতের সক্রিয়তায় সংঘাতের শঙ্কা

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপি এবং সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো মহাসমাবেশ ডেকেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগও ওইদিন সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত।

একই দিনে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও ছড়িয়েছে। মহাসমাবেশ ঘিরে জনমনে শঙ্কা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। মহাসমাবেশ সফল করতে যা যা করার দরকার, সবই করা হবে বলে জানিয়েছেন জামায়াত নেতারা।

বিস্তারিত পড়ুন এখানে


মেজাজ পাল্টে ফেলা হেফাজতে সন্দেহ

প্রবল বিরোধী অবস্থা থেকে একসময় সরকারের সঙ্গে সখ্য গড়ে উঠেছিল। কিন্তু খোলস ছেড়ে স্বমূর্তিতে আসায় সরকারের চাপেই আবার দীর্ঘদিন ধরে কোণঠাসা অবস্থা। নির্বাচনের আগে এখন মেজাজ পাল্টাতে শুরু করেছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফলে তাদের নিয়ে দেখা দিয়েছে সন্দেহ সংশয়।

সরকারের প্রতি নমনীয় থাকার পাশাপাশি নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার পর দীর্ঘদিনেও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়টি সুরাহা করতে পারেনি হেফাজত। এ ইস্যু নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে শিগগিরই আন্দোলনের মাঠ গরম করতে চায় হেফাজত।

বিস্তারিত পড়ুন এখানে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত