যুদ্ধ-সহিংসতায় বাস্তুচ্যুত সাড়ে ১১ কোটি মানুষ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১১:৩৫ পিএম

যুদ্ধ, সংঘাত, সহিংসতাসহ নানা কারণে গত সেপ্টেম্বর মাস নাগাদ ইউক্রেন, গাজা ও সুদানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের এত বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সব মিলিয়ে বিশ্বে এসব কারণে ১১৪ মিলিয়ন বা ১১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রেকর্ডসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার এ বিষয়টি ‘সংঘাত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার’ কথাই সামনে এনেছে বলে জাতিসংঘ বলেছে।

গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে আলজাজিরা বলেছে, বিশ্বব্যাপী যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সেপ্টেম্বরের শেষে ১১৪ মিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। বাস্তুচ্যুত মানুষের এ সংখ্যা গত বছরের শেষের তুলনায় ৫৬ লাখ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ১৯৭৫ সালে পরিসংখ্যান রাখা ও ডেটা নিবন্ধন শুরু করার পর থেকে জাতিসংঘের এই এজেন্সির রেকর্ড করা বাস্তুচ্যুত মানুষের এই সংখ্যাটিই সর্বোচ্চ।

এক বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, চলতি বছরের প্রথমার্ধে বাস্তুচ্যুতির প্রধান কারণগুলো ছিল ইউক্রেন, সুদান, মিয়ানমারসহ বিভিন্ন অঞ্চলের অস্থিতিশীলতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত