সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দু’জনের প্রাণহানি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:৫২ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ অক্টোবর) হালুয়াকান্দি ও জামতৈল রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা জেলার সুজানগর উপজেলার সারিরভিটা গ্রামের কিরণের স্ত্রী ফারজানা আক্তার ও সুন্দরবস এক্সপ্রেস টেনের খাদ্য সরবরাহকারী বিশাল উদ্দিন।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান সরকার জানান, সকালে কামারখন্দের হালুয়াকান্দি এলাকায় সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা জামতৈলগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফারজানা আক্তারের মৃত্যু হয়। তিনি কামারখন্দে বেড়াতে এসে সকালে রেল লাইন দিয়ে হাটার সময় ট্রেনে কাটা পড়েন।

তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জামতৈল রেল স্টেশনে এসে বিরতি দিলে ওই ট্রেনের খাবার সরবরাহকারী বিশাল কিছু একটা কেনার জন্য ট্রেন থেকে নেমে পড়েন। এর মধ্যেটি ছেড়ে দিলে তিনি দৌড়ে ট্রেনে ওঠার সময় নিচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়েন। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত