দক্ষিণের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহারের দাবি

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০১:৩৮ এএম

দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস রক্ষা আন্দোলন গতকাল শুক্রবার এ কর্মসূচির আয়োজন করে।

গ্যাস রক্ষা আন্দোলনের ঢাকার সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম সুজন সমাবেশের সভাপতিত্ব করেন। সমাবেশ পরিচালনা করেন খান আসাদুজ্জামান মাসুম এবং সাজ্জাদ হোসেন। এতে বক্তব্য দেন রাজনীতিবিদ অধ্যাপক আবদুস সাত্তার, ডা. হারুন অর রশিদ, আইনজীবী নেতা অ্যাডভোকেট আবু হানিফ, যুবনেতা মোহাম্মদ সামসুল ইসলাম সুমন, ছাত্রনেতা গৌতম শীল, দিপ্ত মিত্র, অ্যাডভোকেট মামুন, সাংবাদিক জিলানী মিল্টন ও আশিকুল ইসলাম জুয়েল। সমাবেশে উপস্থিত ছিলেন উত্তম দাস, আফজাল হোসেন বাচ্চু, অ্যাডভোকেট নুরুদ্দীন, শংকর ম-ল, মনিরুজ্জামান মনির, অনুপ কুমার কু-ু, হুমায়ূন কবির মন্টু, কাজী মঞ্জুরুল ইসলাম শাহীন, মাহাবুবুর রহমানসহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, পর্যাপ্ত শিল্প উপযোগী জমি, পায়রা সমুদ্রবন্দর, পায়রায় বিদ্যুৎ উৎপাদনের হাব তৈরি হওয়া এবং পদ্মা সেতুর কল্যাণে যে বিনিয়োগ ও শিল্পায়নের জন্য ভোলার গ্যাস খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত