আলালের লালমাটিয়া ও বনানীর বাসায় পুলিশের তল্লাশি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০১:২৯ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসায় সকালে তল্লাশি চালিয়েছে ডিবি পুলিশ। তাকে না পেয়ে বাসার প্রতিটি রুম তল্লাশি চালায় তারা। এর পর দুপুর পৌনে ১২টার দিকে তার বনানীর বাসায় যায় ডিবি পুলিশ।

রবিবার দুপুর ১২টার দিকে বাসায় তল্লাশির বিষয়টি দেশ রুপান্তরকে নিশ্চিত করেছেন মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি জানান, লালমাটিয়ার পর এখন তার বনানীর বাসায় ১৪ থেকে ১৫ জন ডিবি পুলিশ তল্লাশি চালাচ্ছেন। প্রতিটি রুম তছনছ করা হচ্ছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ।

এদিকে রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।

শামসুদ্দিন দিদার বলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে। যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত