গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বী মিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরিফ রাব্বীর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলার নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোনারপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ। ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী। এছাড়া এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজিত দোয়া মাহফিলে বুবলী বলেন, জামায়াত-বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। সারাদেশে বিএনপির নৈরাজ্য সৃষ্টি করছে। জায়ামাত বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকতে ফুলছড়ি ও সাঘাটা মানুষের আহ্বান করেন।
