অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে নয় হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ২৬ হাজার জন।
রবিবার (০৫ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের সর্বশেষ পরিসংখ্যান জানায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতদের মধ্যে চার হাজার ৮৮০ জনই শিশু। গত ০৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মানে হামাস-ইসরায়েলের ৩০ দিনের লড়াইয়ে মারা গেছে তারা। এ সময়ের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে নিহত হয়েছে আরও ১৫২ জন। আহত হয়েছে কমপক্ষে দুই হাজার ১০০ জন।
অপরদিকে ইসরায়েলে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ৪০৫ জন। আহত হয়েছে কমপক্ষে পাঁচ হাজার ৬০০ জন।
