সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি তার কাজের স্বীকৃতি সরুপ আবারও আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২ এ ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
কোম্পানির পক্ষে মূল্যবান পুরস্কারটি গ্রহণ করেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সেলিম রেজা, এফসিএ এবং কোম্পানি সচিব, কাজী মোহাম্মদ সফিকুর রহমান। গত ০৭ই নভেম্বর ২০২৩ইং তারিখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগা এ অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি টিপু মুন্সী এমপি- মাননীয় বাণিজ্যমন্ত্রীর এই সম্মানজনক পুরস্কারের ট্রফিটি বিতরণ করেন।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবায়াত-উল-ইসলাম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. হামিদ উল্লাহ ভূঁইয়া।
