ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন আসামির মৃত্যু 

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন আসামির মৃত্যু হয়েছে। এরা হলেন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দারিয়াপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৩), দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগের লিটন মিয়ার ছেলের বাচ্চু মিয়া (৪০) ও আব্দুর রব (৭০)।

শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রব, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে মারা যায় বাচ্চু মিয়া (৪০) ও বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান সেলিম মিয়া (৩৩)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো  বাচ্চু মিয়া জানান, গত ৭ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে আব্দুর রবকে সেদিনই ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে কারারক্ষীরা। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে মারা যান তিনি।

আর সেলিম মিয়া বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। এছাড়া শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া।

জানা জায়, সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার হত্যা মামলার আসামি ছিলেন। আসামি বাচ্চু মিয়া (৪০) দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদক মামলার আসামি। তবে আসামি আব্দুর রবের মামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত