প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শরি’আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের কম্বল প্রদান

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম

শরি’আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ হাজার কম্বল প্রদান করেছে।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কম্বল হস্তান্তর করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে চলেছে এবং মহামারীসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাড়াতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত