মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিদেশিদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৩:৩৭ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি-জামায়াত মিলে দেশে কী তা-ব চালিয়েছে? তা আপনারা দেখেছেন। স্বৈরাচাররা আবার ক্ষমতায় আসতে চায়। একাত্তরে পাকিস্তানি ৯৩ হাজার সৈনিক আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। আমরা তাদের পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিলাম। তাদের সঙ্গে থাকা রাজাকার-আলবদররা এখনো দেশে রয়েছে। আমেরিকা পাকিস্তানের পক্ষ হয়ে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। তারাও সফল হতে পারেনি। বিদেশিরা তাদের প্রভু, তারা এখন বিএনপিকে নাচাচ্ছে। ওদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। ২০২৪ সালের নির্বাচনে তাদের রাজনৈতিক কবর রচনা হবে।

তিনি গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ও বোয়ালী এলাকায় সরকারি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে কোনো ভালো কাজ করতে পারেননি। শেখ হাসিনা এত ভালো কাজ করল কেমনে? এই যে দেশে এত উন্নয়ন, এই জ¦ালা বিএনপির আর সহ্য হয় না। ভূমিহীন নয় লাখ পরিবারকে ঘর, বিভিন্ন প্রকার ভাতা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এভাবে সারা দেশেই উন্নয়ন করেছে এই সরকার। এসব উন্নয়ন দেখে বিএনপির জ¦ালা ধরেছে।’ আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উপকারভোগীসহ স্থানীয় লোকজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত