বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১২ বা‌ড়ি ক্ষতিগ্রস্ত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:৪১ এএম

চট্টগ্রা‌মের বাঁশখালীর খানখানাবা‌দ ইউনিয়‌নের চৌধুরী বা‌ড়ি‌তে অগ্নিকাণ্ডে ১২ বা‌ড়ির মালামাল পুঁ‌ড়ে ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। র‌বিবার (১২ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টেছে ব‌লে জানিয়েছে স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার। 

অগ্নিকাণ্ডে খানখানাবা‌দ ইউনিয়নের ১নম্বর ওয়া‌র্ডের চৌধুরী বা‌ড়ির ১০/১২ টি বা‌ড়ি ঘ‌রের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হ‌য়ে গেছে ব‌লে জানিয়েছে স্থানীয় ইউপি সদস‌্য আনোয়ারুল ইসলাম।

তি‌নি আরও জানান, স্থানীয় জনগণ এগিয়ে আসায় ফায়ার সা‌র্ভিস টিম ঘটনাস্থ‌লে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চ‌লে আসে। 

খানখানাবা‌দ ইউনিয়নের চেয়ারম‌্যান জসীম উদ্দিন হায়দার ব‌লেন, অগ্নিকাণ্ডের খবর পে‌য়ে আমিসহ এলাকার জনগণ ঘটনাস্থ‌লে ছু‌টে আসে। আগু‌নে ১০/১২‌টি বা‌ড়ির মালামাল পুঁ‌ড়ে যায়। বা‌ড়ির মা‌লিক‌দের সা‌থে কথা ব‌লে প্রকৃত ক্ষয়ক্ষ‌তির পরিমাণ জেনে উপ‌জেলা প্রশাসন‌কে অব‌হিত করা হ‌বে। বর্তমা‌নে আমার ব‌্যক্তিগত ও প‌রিষ‌দের পক্ষ থে‌কে প্রাথ‌মিক ভা‌বে শুক‌নো খাবারসহ প্রয়োজনীয় জি‌নিসপত্র প্রদান করা হ‌বে ব‌লে তি‌নি জানান ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত