রাজধানীতে ঘিরে রাখা বাড়িতে পাওয়া গেল ৬ ককটেল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০২:৩০ এএম

রাজধানীর নবাবপুর রোডে ঘিরে রাখা বাড়িতে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরক এসব দ্রব্য উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নবাবপুর রোডের একটি নির্মাণাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থা করছে, এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগেই তারা পালিয়ে যায়। কারা কী উদ্দেশ্য নিয়ে এসব বিস্ফোরক জড়ো করে তা নিশ্চিত নয়। তবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এর আগে বোমা সন্দেহে সোমবার রাত পৌনে ১২টায় ভবনটি ঘিরে ফেলেন র‍্যাবের সদস্যরা। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত