তফসিল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন, পুলিশ সবই করবে। তবে আন্দোলনের নামে নাশকতা ও নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ে নিরাপত্তাব্যবস্থা দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।
কমিশনার বলেন, ‘তফসিল ঘিরে নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য ইসিতে এসেছি। তফসিল ঘিরে নির্বাচন কমিশন, নগরবাসীর নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাসহ সব বিষয়ে আলোচনা হয়েছে। অনেকের সঙ্গে কথা হয়েছে। আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, পুলিশ তাদের সেই আন্দোলন যেন সুন্দরভাবে হয় সেগুলোর জন্য নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি নৈরাজ্য হয়, শান্তি-শৃঙ্খলা বিঘœকারী কোনো কিছু হয়, সেখানে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।’
এদিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তফসিল ঘোষণার পর নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
