স্ত্রীর জন্মদিন ভুলে যান শি, বাইডেন বললেন ‘কার্ড দিও’

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম

আগামী ২০ নভেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্ত্রী ফন লি-ইউয়েনের ৬১তম জন্মদিন। একই দিনে ৮১তম জন্মদিন পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই চীনের প্রেসিডেন্টকে তার স্ত্রীর জন্মদিন মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে স্ত্রীকে শুভেচ্ছা কার্ড দিতেও বলেছেন তিনি।

বুধবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা সংস্থা এপেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন দুই মহাশক্তিধর দেশের শীর্ষ নেতা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, বৈঠকে কথাচ্ছলে প্রেসিডেন্ট শি’কে তার স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা কার্ড কিনে দিতে বলেন জো বাইডেন।

এ সময় প্রেসিডেন্ট শি জানান, দেশের কাজে তাকে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে তিনি প্রায়ই এসব ব্যক্তিগত বিষয় ভুলে যান। তিনি স্ত্রীর জন্মদিন মনে করিয়ে দেওয়ায় বাইডেনকে ধন্যবাদ দেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট শি এবং ফন লি-ইউয়েন ১৯৮৭ সালে বিয়ে করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত