বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত লাশ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:৩৯ এএম

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা মামলার বাদী কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ পেয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে স্বজনদের কাছে খবর পেয়ে সদর উপজেলার করের বেতকা এলাকার বাসায় গিয়ে মরদেহটি পায় তারা। 

গত ৫ এপ্রিল রাতে বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি করেন অন্তঃসত্ত্বা ওই মেয়েটি। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন বড় মনির।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, দরজা ভেঙে পরিবারের লোকজন মেয়েটির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়মনসিংহ থেকে ক্রাইমসিন ইউনিট রওনা দিয়েছে। তারা আসার পরই মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত