কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ও চ্যাটজিপিটি উদ্ভাবনকারী ওপেনএআই থেকে বহিস্কৃত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে নিযুক্ত করেছে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট।
সোমবার মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা এমনটা জানিয়েছেন। স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেবেন বলে জানান তিনি।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নাদেলা বলেন, "একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে মাইক্রোসফটে যোগ দেবেন স্যাম অল্টম্যান।"
পোস্টে নাদেলা আরও জানান যে, ওপেনএআই এর আবেক প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান ও সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটে যোগ দেবেন।
এক্সের পোস্টে সত্য নাদেলা ওপেনএআইতে অল্টম্যানের পরিবর্তে যোগদান করা অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে এমেট শিয়ারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “আমরা এমমেট শিয়ার এবং ওপেনএআই-এর নতুন নেতৃত্ব দলকে জানার এবং তাদের সাথে কাজ করার জন্য উন্মুখ৷ তিনি আরও বলেন, মাইক্রোসফট ওপেনএআই-এর সাথে তার অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সহপ্রতিষ্ঠাতা শিয়ার বর্তমানে কোম্পানিটির সিইও হিসাবে কাজ করেছেন এবং বছরের শুরুতে এ শীর্ষ পদ থেকে সরে দাঁড়ান তিনি।
গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক পণ্য চ্যাটজিপিটি উন্মুক্ত করে। চ্যাটজিপিটির উদ্ভাবক ও ওপেনএআই সিইও ছিলেন স্যাম অল্টম্যান।
তবে গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ চ্যাটজিপিটির উদ্ভাবক অল্টম্যানকে বহিষ্কার করে। এক ব্লগ বার্তায় প্রতি জানায়, স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা হারিয়েছেন। আর এ কারণেই তাঁকে সিইও পদ থেকে সরানো হয়েছে।
