চার পরিবর্তন নিয়ে লেবাননের মুখোমুখি বাংলাদেশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১০ পিএম

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের সঙ্গে খেলছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ০-৭ গোলে হেরে যাওয়া দলে চার পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা। বাদ পড়েছেন রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, সাদউদ্দিন ও হাসান মুরাদ টিপু। তাদের জায়গা শেখ মোরসালিন, সোহেল রানা, ইসা ফয়সাল ও শাকিল হোসেন শুরু করেছেন খেলা।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, শাকিল হোসেন, মোহাম্মদ হৃদয়, জামাল ভুইয়া, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, মো. সোহেল রানা, সোহেল রানা, ইসা ফয়সাল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত