স্ত্রী ছেড়ে যাওয়ার আট মাস পর চলে গেল সন্তানও

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম

ঝালকাঠিতে পুকুরে ডুবে মো. সাব্বির হোসেন শরিফ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলার নলছিটি পৌরসভার কাঠেরপুল এলাকার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাব্বির একই গ্রামের মো. মাসুদ শরিফের ছেলে।

স্থানীয়রা জানায়, মাসুদের স্ত্রী ৮ মাস আগে দুইটি সন্তান রেখে অন্য একজনকে বিয়ে করে পালিয়ে যায়। এরপর থেকে সন্তান দুটি মাসুদের কাছেই থাকতো। দুপুরে শিশু সাব্বিরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। পরবর্তীতে বাড়ির পেছনের পুকুরের পানিতে ভাসতে দেখে সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত