১০ মিনিটের চার্জে ১৩০ ঘণ্টা চলবে নেকব্যান্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ এএম

স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা বোল্ট একসঙ্গে একটি নেকব্যান্ড ও ইয়ারবাড নিয়ে এসেছে। কার্ভ বাডস প্রো এবং কার্ভ ম্যাক্স নেকব্যান্ডটি মাত্র ১০ মিনিটের চার্জে ১৩০ ঘণ্টা টানা ব্যবহার করা যাবে। অসংখ্য ফিচারও রয়েছে।

কার্ভ বাডস প্রো ইয়ারবাডটির লুকের দিকে বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। এতে একটি প্রিমিয়াম ফিনিশ রয়েছে। একটি গেমিং মোড পাওয়া যাবে, যা ৪০ এমএস লেটেন্সি অফার করে। কার্ভ বাডস প্রো ওচঢ৫ পানি প্রতিরোধী, যা যে কোনো গেমিং সেশন সাপোর্ট করে। বোল্ট কার্ভ ম্যাক্সে থাকছে ৫০ এমএস গেমিং মোড।

ইয়ারবাড ও নেকব্যান্ডটিতে জিন মোড এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ইএনজি প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, ডিভাইসটিতে ভালো মিউজিক প্লেব্যাক সাপোর্ট করে। নেকব্যান্ডে ওচঢ৫ ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়াল ডিভাইস কানেকটিভিটি এবং ফাস্ট চার্জিং অপশন রয়েছে। মাত্র ১০ মিনিটের চার্জিং ইয়ারবাড ও নেকব্যান্ড দুটি ১৩০ মিনিট ব্যবহার করতে পারবেন। এটিতে ব্লুটুথ ৫.৩ বৈশিষ্ট্য রয়েছে। এতে দেওয়া হয়েছে টাচ কন্ট্রোল। তিনটি আকর্ষণীয় রঙ থেকে বেছে নিতে পারেন : নটিক্যাল ব্ল্যাক, হোয়াইট ওয়েভ এবং বিচ রোজ। একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টে চার্জ দিতে পারবেন ইয়ারবাড ও নেকব্যান্ড দুটি। ভারতে বোল্ট কার্ভ বাডস প্রো-এর দাম ১ হাজার ৭৯৯ রুপি। বোল্ট কার্ভ ম্যাক্স মাত্র ১ হাজার ২৯৯ রুপি। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ও বোল্টঅডিও ওয়েবসাইট থেকে কিনতে পারবেন ইয়ারবাড ও নেকব্যান্ড দুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত