রাঙ্গার আসনে মনোনয়নপত্র কিনেছেন পানবিক্রেতা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৩:২০ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার আসনে মনোনয়নপত্র কিনেছেন পানবিক্রেতা সাকলাইন সবুজ প্রামাণিক (৩২)। গণমুক্তি জোটের ব্যানারে রংপুরন্ড১ আসন থেকে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। অন্যদিকে ময়মনসিংহ ত্রিশালন্ড৭ আসন থেকে আওয়ামী লীগ নেতা মোটর মেকানিক বাবুল আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। রংপুরন্ড১ আসনে মনোনয়নপ্রত্যাশী খিলিপান ব্যবসায়ী সবুজ বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন আমি এমপি নির্বাচন করব। কারণ নরেন্দ্র মোদি যদি চা বিক্রি করে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, বারাক ওবামা যদি পত্রিকা বিক্রি করে যুক্তরাষ্ট্রের “প্রধানমন্ত্রী” হতে পারেন, আমি কেন বাংলাদেশের একটা আসনের এমপি হতে পারব না? এই ইচ্ছাশক্তি থেকেই আমার নির্বাচন করার ইচ্ছা জাগে। জনগণ আমার পাশে আছে এটাই আমার বড় পাওয়া। আমি সংসদে যাব, আমার এলাকার দুঃখন্ডদুর্দশার চিত্র তুলে ধরব। আমাদের গঙ্গাচড়ায় বেকার সমস্যা বেশি, কর্মসংস্থান নেই বললেই চলে। আমি নির্বাচিত হয়ে গঙ্গাচড়ার জন্য কিছু একটা করতে পারি, তাহলেই আমার মনে আশা পূরণ হবে।’

সবুজ আরও বলেন, ‘দল থেকে সব কাগজপত্র আমাকে দিয়েছে। তারা আমাকে স্থানীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সেজন্য আমি দলের চেয়ারম্যানসহ নীতিনির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাই।’

গণমুক্তি জোটের মহাসচিব শাহ জামাল আমিরুল জানান, গণমুক্তি জোট রংপুরন্ড১ আসনে সাকলাইন সবুজ প্রামাণিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। সবুজ দীর্ঘদিন ধরে গণমুক্তি জোটের রংপুর বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। তাই সর্বসম্মতিক্রমে স্থানীয় প্রার্থী হিসেবে সাকলাইন সবুজকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

রংপুরন্ড১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে ময়মনসিংহন্ডত্রিশালন্ড৭ আসন থেকে আওয়ামী লীগ নেতা মোটর মেকানিক বাবুল আহম্মেদ স্বতন্ত্র হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

উপজেলার ত্রিশাল রামপুর ইউনিয়নের কাকচর দরিল্লাহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, রামপুর ইউনিয়ন তাঁতী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শ্রমিক ইউনিয়ন হোন্ডা মেকানিক্যালের সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের কাছ থেকে স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়ন ফরম তুলেছেন। এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠেছে।

স্বতন্ত্র এমপি প্রার্থী বাবুল বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ৩০ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণের সুখেন্ডদুঃখে পাশে গিয়েছি। জনগণ আমাকে কথা দিয়েছে তারা আমাকে ভোট দিয়ে স্বতন্ত্র এমপি নির্বাচিত করবে। তাদের সমর্থনে আজ আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত