গাজীপুরে টহল পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৩৯ এএম

গাজীপুরে টহল পিকআপ উল্টে পুলিশের এক সদস্য নিহত ও উপপরিদর্শকসহ অপর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শনিবার (২৫ নভেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়া সময় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত্রিকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, করস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন। রাত পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা পুলিশের উপপরিদর্শক এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। লরি ও চালককে আটক করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত