ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে আবারও সভাপতি পদে মোহাম্মদ আল-মামুন ও সেক্রেটারি পদে মো. মফিজুর রহমান খান বাবু নির্বাচিত হয়েছে।
সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মো. মফিজুর রহমান খান বাবু ও সহসভাপতি পদে এস এম মোশারফ হোসেন।
রবিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়াম হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সম্পাদক পদে পলি খান, কোষাধ্যক্ষ পদে মো. মোশারফ হোসেন। এ ছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, গোলাম নবী, ফজলুল হক বাবু, মো. সাজেদুল ইসলাম (রাজু শিকদার), জয়নাল আবেদীন, আসলাম ইকবাল ও মনিরুল ইসলাম মানিক।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিশন সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
