সাংবাদিকদের কাদের

অপকর্মের জন্য সঙ্গী আ.লীগ নয় বিএনপি খুঁজছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:১৬ এএম

দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিক্ষিপ্ত বোমাবাজি করে এটা বন্ধ করা যাবে না। আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে।’

গতকাল সোমবার সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর ওবায়দুল কাদের সাংবাদকিদের সঙ্গে কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের উত্তাল সময়ে আন্দোলনের অন্যতম সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলিতে নিহত হন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আসছে নির্বাচনে নতুন নতুন কৌশল নিয়েই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। নৌকা প্রতীকের পাশাপাশি দলের নেতাদেরই স্বতন্ত্র প্রার্থী (ডামি) হওয়ার অনুমতি তারই অংশ।

এ সময় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত