বগুড়া-৪ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন হিরো আলম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২:২৬ এএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সুপ্রিম পার্টি থেকে আশারাফুল হোসেন আলমের পক্ষে তার সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সুজন রহমান শুভ জানান, হিরো আলম দুবাই থেকে ফিরেছেন। বৃহস্পতিবার বগুড়ায় নিজেই মনোনয়ন ফরম জমা দেবেন। দলটির প্রতীক একতারা হওয়ায় হিরো আলম বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকেই নির্বাচন করবেন করবেন।

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ২০২৩ সালের ১০ আগস্ট নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন লাভ করে। এই দলের নির্বাচনী প্রতীক ‘একতারা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত