উত্তরায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:২৭ এএম

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে উত্তরা খালপাড় এলাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, বিএনপি নেতা হারুনুর রশিদ, হাজি জহিরুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল, ৫৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আয়নাল হক প্রমুখ। 

বিক্ষোভ মিছিলের সময় তিনজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষ হলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি নেতা হারুনুর রশিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত