বাংলাদেশে রণবীরের ছবি, এক্সাইটেড দীঘি

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমাটি মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। এদিন সিনেমাটি বলিউডের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। প্রথমদিনের শো কোনোভাবেই মিস করবেন না অভিনেত্রী দীঘি। এমনটাই জানালেন দেশ রূপান্তরকে। 

বৃহস্পতিবার দুপুরে তিনি দেশ রূপান্তরকে বলেন, রণবীরের সিনেমা মুক্তি পাচ্ছে এটা নিয়ে আমি বেশ এক্সাইটেড। এক হচ্ছে- অনেকদিন পর তার সিনেমা দুই হলো- আমাদের দেশে মুক্তি পাচ্ছে। স্বাভাবিকভাবেই এটা আমার জন্য ভীষণ আনন্দের। আমি খুবই আগ্রহ নিয়ে সময় কাউন্ট করছি। কাল আমি যেভাবেই হোক সিনেমাটি দেখবো।

রণবীরের প্রতি আকর্ষণ প্রসঙ্গে বলেন, সবাই জানে রণবীরের প্রতি আমার কিরকম আকর্ষণ রয়েছে। আমার একটা বক্তব্যও ভাইরাল হয়েছিল। তাতে আমার কোনো খারাপ লাগেনি। আমি রণবীরকে নিয়ে কোনো কথা গায়ে লাগাই না। সে আমার পছন্দের।

আগামী ১ ডিসেম্বর ভারতে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। ছবিটি একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে। এমনটা নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। 

কিছুদিন আগে ‘অ্যানিমেল’ প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মুম্বাই অফিসে গিয়েছিলেন মামুন। রণবীর কাপুরের একটি ভিডিও বার্তাও মামুন পোস্ট করেছিলেন নিজের ফেসবুক প্রোফাইলে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত