সারা দেশে এ পর্যন্ত ৮১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ এএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন এবং সিলেট শাহপরাণ (রহ.) এলাকা থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবরের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ৮১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত