ভূমিকম্প: দোতলা থেকে লাফ দিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে ভূমিকম্প আতঙ্কে মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। আজ শনিবার সকালে ভূমিকম্পনের সময় উপজেলার ঢালুয়া রহমতিয়া সিনিয়র মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ঢালুয়া ইউপির বদরপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মুনতাসির (১৪) ও একই বাড়ির শহিদুল ইসলামের ছেলে সায়েম (১৩)। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢালুয়া ইউপির ঢালুয়া রহমতিয়া সিনিয়র মাদরাসার নুরানি বিভাগের দুই শিশু শিক্ষার্থী। ভূমিকম্পনের সময় মুনতাসীর ও সায়েম মাদরাসা ভবনের দোতলার বারান্দায় খেলা করছেন। হঠাৎ ভূমিকম্প শুরু হলে শিক্ষার্থী দুটি লাফ দিয়ে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাইভেট একটি হাসপাতালে ভর্তি করেন। 

মাদ্রাসার অধ্যক্ষ একে এম বরকত উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ছাত্ররা মাদ্রাসার বারান্দায় খেলা করছেন। এমন সময় ভূমিকম্প শুরু হলে, সবার মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। তখনি ওই দুই শিক্ষার্থী দোতলা থেকে লাফিয়ে মাটিতে পড়ে আহত হয়। তাদের উদ্ধার করে নাঙ্গলকোটের প্রাইভেট একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ আছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত