গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সাথে জড়িত অভিযোগে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফা রাজসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দেশের বিভিন্ন স্থানে শনিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব শনিবার সন্ধ্যায় তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সালফাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সাথে জড়িত সর্বমোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত অভিযোগে মোট ৮১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
